
আওয়াজ অনলাইন: জনতা ব্যাংক লিমিটেড এর সৌজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, দরিদ্র মানুষের মাঝে খাদ্য-সামগ্রী উপহার প্রদান কর্মসূচীর আওতায় গত ০১/০৪/২০২৩ ইং তারিখ রোজ শনিবার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ারচর গ্রামে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত খাদ্য- সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের মাননীয় ডিএমডি ড. মোঃ আব্দুল্লাহ
আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সিরাজগঞ্জ এরিয়ার সম্মানিত ডিজিএম জনাব মোঃ জাহিদুল আলম, সিরাজগঞ্জ কর্পোরেট শাখার এজিএম মোঃ হুমায়ন কবির, জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক মোঃ জেহাদুল ইসলাম, এরিয়া অফিসের এসপিও মোঃ আসাদুজ্জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জনাব রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক মোঃ রজব আলী প্রমাণিক, বাবু মোল্লা, টিপু, মোহাম্মাদ হারুনুর রশিদ প্রমুখ ও জনতা ব্যাংকের সিরাজগঞ্জ এরিয়ার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রূপবাটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম ̈ান জনাব মোঃ আব্দুল মজিদ মোল্লা অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন।
উক্ত খাদ্য সহায়তা কর্মসূচিতে মোট ৩০০ জন অসহায়, সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের প্রত্যেককে ১০ রকমের
খাদ্য-সামগ্রী সম্বলিত ১টি করে প্যাকেট বিতরণ করা হয়।
উক্ত খাদ্য- সহায়তা কর্মসূচি গ্রহণে স্থানীয় দরিদ্র জনসাধারণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা