
শাহজাহান সিরাজ সবুজ
সখি হাতে হাত রেখে বলেছিলে,
দু’জনে গড়বো একটা প্রেমের বাড়ি।
যে বাড়িতে থাকবেনা হিংসা-বিদ্বেষ,
হানাহানি- কানাকানি- ফুসফাস,
থাকবে শুধু ভালোবাসাবাসি।
সেই তুমি আজ,
বৈষয়িকতার কাছে পরাজিত,
তাই গড়তে পারিনি প্রেমের বাড়ি।
আজও চোখ বুজিলে স্বপ্ন দেখি,
গড়েছি একখান প্রেমের বাড়ি,
জেগেই দেখি চিলেকোঠার ছাদ।
স্বপ্ন আমার স্বপ্নই রইলো,
তাই চিলেকোঠায় বসে- বসে,
গল্প-কবিতা-গান লিখি,
আর প্রেমের বাড়ির ছবি আঁকি।
কি-যে একা লাগে তোমায় ছাড়া,
ছুঁয়ে গেলে আমায়, ধরে রাখনি,
তাই গড়া হয়নি প্রেমের বাড়ি।
আজও বেহায়া মন তোমায় নিয়ে,
গল্প- কবিতা- গান লিখে।
যদি কখনো তোমার দেখা পাই,
স্বপ্নের পায়ে পড়িয়ে শিকল,
গড়বো একখান প্রেমের বাড়ি।

আরও পড়ুন
অপ্রত্যাশিত দেখা!
উইশলিস্টে রাখতে পারেন তুহিন সুলতানা মুক্তি’র ” ভালোবাসতে পারো আমায় “
অটল সাহসের গান