
মিজানুর রহমান: বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শিক, চৌকস ও পরিশ্রমী কর্মীর নাম ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল। হাতীবান্ধা সিংগীমারী ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের (২০১৮) সাবেক সভাপতি, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার সাবেক যুগ্ম-আহ্বায়ক, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন । বর্তমানে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী শাকিলুজ্জামান শাকিল।
হাতীবান্ধার কৃতি সন্তান, সদা হাস্যোজ্জ্বল,মাদকমুক্ত এই ছাত্রনেতার বিরুদ্ধে সাংগঠনিক বা স্থানীয়ভাবে কখনোও কোন অভিযোগের কথাও শোনা যায়নি। অত্যন্ত বিনয়ী স্বভাবের এই ছাত্রলীগ নেতা ইউনিয়ন ছাত্রলীগ শাখা, কলেজ ছাত্রলীগ শাখা ও বর্তমানে উপজেলা ছাত্রলীগে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
দীর্ঘ এই সময় তিনি দল ক্ষমতার সকল সুবিধা নিয়ে হয়তো অনেক কিছুই করতে পারতেন। কিন্তু কিছুই করেননি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে শীর্ষ ছাত্রলীগ নেতাদের নির্দেশনা মেনে, নিরলসভাবে কাজ করে চলেছেন দুর্দান্ত এই ছাত্রনেতা।
ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল বলেন, বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের দুঃখী ও গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমিও তাঁদের আদর্শেই বিশ্বাসী একজন সামান্য কর্মী। ছাত্রলীগের একজন কর্মী ও শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আমি দল ও দেশের মানুষের জন্য আমার অবস্থান থেকে কাজ করে যেতে চাই। কি পেলাম, আর কি পেলাম না, সেটা ভাবার সময় আমার কাছে নেই।
আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাতে এই দেশ উন্নত হয়েছে, তাঁর হাতেই এদেশ নিরাপদ। কেবলমাত্র তাঁর হাতেই এই দেশ উন্নতির চরম শিখরে আরোহন করবে, ইনশাআল্লাহ। ছাত্রলীগের এই মাদকমুক্ত, সৎ, সাহসী ও পরিশ্রমী ছাত্রনেতা শাকিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে, শেখ হাসিনার রূপকল্প স্মার্ট বাংলাদেশের একজন একনিষ্ঠ ও বিশ্বস্তকর্মী হিসেবে এভাবেই কাজ করে যেতে চান, জীবনের শেষ দিন পর্যন্ত।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা