
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রাশেদ, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ ও ইউপি সদস্য ইমাম উদ্দিন রিপন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, শিক্ষক ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা