
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে মিঠাই নামের দেড় বছর বয়সের এককন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম বর্মনপাড়ার নীলবাবু বর্মনের মেয়ে। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২ টায় কুন্দগ্রাম বর্মর পাড়ার এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার বেলা ১১ টায় মিঠাই নামের ওই শিশু কন্যা খেলার জন্য তার অপর সহপাটিদের সাথে বাড়ির খলিয়ারে খেলা করছিল। এসময় সকলের অজান্তে শিশু কন্যা মিঠাই নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১২ টায় বাড়ির পিছনে একটি ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
#

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা