

কলেজ সুত্রে জানা যায়, এবার ২০২২-২০২৩ বর্ষে একাদশ শ্রেণীতে তিনটি বিভাগে মোট ৯৯৪জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। কলেজের নোটিশ বোর্ডে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগত করার জন্য একটি নোটিশ টানানো হয়েছে। নোটিশে উচ্চমাধ্যমিক উপবৃত্তির ফরম আগামী ০৮-০২-২০২৩খ্রিঃ এবং আনুষাঙ্গিক শিক্ষা উপকরণ (ব্যাচ, সোল্ডার, ফোল্ডার ও দ্বিবার্ষিক শিক্ষা পরিকল্পনা) উপকরণ সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক একাদশ শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীদের নিকট থেকে বিনা রশিদে (৭’শ) টাকা করে নেওয়া হচ্ছে। নোটিশ বোর্ডে কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে তা টাঙানো নেই।
এ বিষয়ে একাদশ শ্রেণীর ছাত্রী সুমি খাতুন, জান্নাত খাতুন, মিম খাতুন ও আলেয়া খাতুন সহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, আমাদের নিকট থেকে ৭শ’ টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা আরো বলেন, কি কারণে বিনা রশিদে এই টাকা নেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেন পরে ক্লাশে জানিয়ে দেওয়া হবে।
একাদশ শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার সেলিম আহমেদ বলেন, কে এতো টাকা নেওয়া হচ্ছে আমার জানা নেই। তিনি আরো বলেন, এখানে মেয়েকে পড়াচ্ছি সেই কারণে তারা যা বলবে, তাই শুনতে হবে। আরেক অভিভাবক ইয়াছমিন খাতুনসহ একাধিক অভিভাবক বলেন, ৭’শ টাকা নিচ্ছে। কিন্তু কোন রশিদ বা কোন কাগজ দেয়নি।
এ বিষয়ে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম ৭’শ টাকা নেওয়া বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের কলেজে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ব্যাচ, সোল্ডার, ফোল্ডার ও দ্বিবার্ষিক শিক্ষা পরিকল্পনা একটি বই দেওয়ার জন্য এই টাকা নেওয়া হচ্ছে। বিনা রশিদের টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পরবর্তীতে রশিদ দিয়ে টাকা নেওয়া হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ