
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় করুনা খাতুন (৩৫) ও তার সন্তান তরিকুল ইসলাম (০৫) এর মৃত্যু হয়েছে। এসময় নিহত করুনা খাতুন এর শ্বাশুড়ি সাকেরা খাতুন (৫১) ও ভ্যান চালক আব্দুল জলিল (২৮) আহত হয়েছে। করুনা খাতুন চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে উল্লাপাড়া থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বগুড়া নগরবাড়ি মহাসড়কের চালা গ্রামে নগরবাড়িগামী ট্রাক অটোরিকশা কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই করুনা খাতুন ও তার সন্তান তরিকুল ইসলাম এর মৃত্যু। এসময় আহতদের ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এবিষয়ে উল্লাপাড়া সদর ইউনিয়ন চালা গ্রামের ইউপি সদস্য জাকারিয়া হোসেন জানান আহতদের চিকিৎসার দেওয়ার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান ঘাটত ট্রাকের চালক কে আটক করা যায়নি। ট্রাক আটক করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত