
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে সেবাশ্রম ফাউন্ডেশন কতৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে “অমর একুশে কুইজ”, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
৫নং শাহেদল ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২০ শিক্ষার্থী কুইজে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, শাহেদল ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং সেবাশ্রম ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবী বৃন্দ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান