হোম » সাহিত্য » বসন্ত থাক বুকে

বসন্ত থাক বুকে

***বসন্ত থাক বুকে***
ঝোড়ো প্রকৃতির ঝোড়ো বুলি
কিংবা হাড় কাঁপানো শীতের ষড়যন্ত্রে
অন্যের মুখঝামটা খাস!!!
তুই আমাকে ভালোবেসে
শুধু শুধু যতটা অন্যের মুখঝামটা খাস, ঠিক ততটা প্রবলভাবেই…
ঠিক ততটা প্রবলভাবেই তোকে ভালবেসে বুকে রাখি শীত।
এভাবেই সব প্রতিকূলতার বিপরীতে সাঁতার কেটে
নিষ্ঠুর দুনিয়াকে পিছনে ফেলে
আমার বুকে ফিরে আসিস ।
ফিরে আসিস প্রতিদিন পড়ন্ত বিকেলে
কিংবা গভীর নিশীথে।
তোর অগোছালো চুলে আঙুল পেঁচিয়ে আদর করে ঠোঁট রাখব কপালে।
তোর বুকের বোতাম খুলে গভীর মমতায় ভালোবেসে ভরে দেব চোট।
বসন্ত আসবে শেষে রোদ্দুরে হেসে হেসে।
তোর কবর ভরবে ঝরা পলাশের লালে।
কেউ খোঁজ পাবে না তোর রক্তক্ষরণের।
কেউ খোঁজ পাবে না আমার দীর্ঘশ্বাসের।
সবাই তখন ফাগুনের আবির মেখে
আগুনে প্রেমে উন্মত্ত!
এক শীত মরে গেলে কিবা এসে যায়?
বসন্ত ডালি ভরে সোহাগ উছলায়!!!
 ////////////////মোঃ শামীম রেজা
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!