হোম » সারাদেশ » দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রি

দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রি

আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রি বলেন, আমরা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির মূল কথা হলো ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’।  “আমরা কারো সঙ্গে যুদ্ধ চাইনা। তবে মনে রাখবেন আমরা স্বাধীন দেশে বাস করি। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশ। এই দেশকে বহি:শক্তির যে কোন আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ এর ‘দশম টাইগার্স পুনর্মিলনী’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের এই কষ্টার্জিত দেশকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। পরম করুণাময়ের অশেষ রহমতে আমরা এই দেশ মেরামতের কাজ থেকে আজ অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটা উন্নত জাতি হিসেবে দেখাতে চাই।

জনগণ আমাদের সাথে সহযোগিতা ও অংশগ্রহণমূলক আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রুপান্তরিত করতে চাই। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

তিনি বলেন, “আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জণগণের পাশে আছে। যেকোন দুর্যোগে আমাদের সশস্ত্র বাহিনী তাদের পাশে দাঁড়ায়, শুধু দেশে নয় বিদেশেও।”

তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সাম্প্রতিক তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্ধার কাজে সফলভাবে অংশগ্রহণের উল্লেখ করেন।

এর আগে বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ এবং ১০ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রী প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র নীতি মেনে সকল দেশের সাথে আমরা আন্তর্জাতিকভাবে নিয়ম মেনে কাজ করে যেতে চাই। আমাদের বন্ধুদেশের সাথে সব সময় বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে যেতে চাই। আমাদের এই নীতি সকল দেশ সকল মানুষের জন্য কিন্তু তা আন্তর্জাতিকভাবে।

এসময় প্রধানমন্ত্রি দেশ ও দেশের কল্যাণে সহযোগিতার জন্য সাধারণ জনগণের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও অসংখ্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!