
মারুফ সরকার: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দুই দেশের সরকার ও জনগনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তারা বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, তুরস্ক-সিরিয়ায় সরকার ও জনগণ দেশ দু’টি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা