
মোঃ আরিফ হাসান: গাছের সাথে ঝুলে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার, কুমিরা এলাকার মছজিদ্দা গ্রামের হাম্মাদিয়া মসজিদের পাশে কবরস্থান থেকে গাছের ডালের সাথে ফাঁস দিয়ে থাকা এক যুবকের লাশ দেখতে পাই এলাকার লোকজন।
সকাল ৬ টায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান যে একটি গাছের সাথে ঝুলে থাকা এক ব্যাক্তির লাশ,পরে থানায় খবর দিলে সকাল দশটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।তাহার চাচাতো ভাই থেকে জানা যায়, সে এক বছর যাবত বাড়িতে কোন যোগাযোগ করে নাই, সে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় দিন মজুরের কাজ করতেন।
সীতাকুণ্ড মডেল থানার এস আই ফারুক জানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ। মৃত ব্যক্তির বাড়ি মাগুরা জেলার, মহম্মদপুর থানার নাওভাঙ্গা গ্রামের জমির মোল্লার পুত্র মনির খান মোল্লা(২৫)।
পরে সুরোত হাল রিপোর্ট তৈরী করে, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা