
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে দুই অস্ত্র ব্যবসায়ীকে ২৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৬ বিচারক সুপ্রিয়া রহমান এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো, পাবনা জেলা সদরের ভাউডাঙ্গা কালুরপাড়ার মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মো. আব্দুল ওহাব (৩২) ও একই খয়ের বাগান গ্রামের মো. আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান। এদের মধ্যে আব্দুল ওহাব পলাতক।

সিরাজগঞ্জ জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ওয়াছ করণী লকেট এসব তথ্য নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ওয়াছ করণী লকেট এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাদাই সিলভার ডেল পার্কের সামনে অভিযান চালিয়ে আব্দুল ওহাব ও মিজানকে আটক করে।
ওই সময় তাদের কাছ থেকে দু’টি বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের সেই সময়ের অপর এসআই নাজমুল হককে।
তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। মামলা চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপন করেছে আব্দুল ওহাব।
মামলার তদন্ত শেষে দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা নাজমুল হক।
রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বৃহস্পতিবার আসামী মিজানুর রহমান ওরফে মিজান এর উপস্থিতিতে এ রায় দেন আদালত।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ