
মিয়া রাকিবুল: সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এদেশে অসংখ্য তরুণ নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। আত্মপ্রচার নয়, আত্মতৃপ্তিই যাদের মূল উদ্দেশ্য। মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া তেমনই একজন মানবতার ফেরিওয়ালা তরুণ শিল্পপতি তাজমিনউর রহমান তুহিন।
তাজমিনউর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার ছেলে।
সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে পল্লী কবি জসীম উদ্দিনের সবার সুখে কবিতার সার্থকতা সমাজের বৃত্তবান অধিকাংশ ব্যক্তিরা অনেকটায় উদাসীন। তবে এ তরুণ শিল্পপতি তাজমিনউর রহমান তুহিনের মধ্যে কবির কবিতা সুর মিলিয়ে বাস্তবে কার্যক্রম অব্যাহত রয়েছে। ছাত্রজীবন থেকে তিনি সাধ্যমত মানুষের সহযোগিতা করা ছিল তার নিত্য দিনের অভ্যাস।মাঝেমধ্যে পিতার সামন্য হাত খরচও পরের মাঝে বিলিয়ে দিত তিনি।
তাজমিনউর রহমান শাহ্জালাল মৎস্য এন্ড ডেইরি ফার্ম ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি দৈনিক আজকের অগ্রবাণী পত্রিকার সহ-সম্পাদক, আলফাডাঙ্গা প্রেসক্লাবের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও তার রয়েছে অগ্রণী ভূমিকা। তিনি আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের একজন দাতা সদস্য।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না…ও বন্ধু’ ভূপেন হাজারিকার এই জীবন্ত গান তার কর্মজীবনে বাস্তবে ফুটে ওঠেছে।
সম্প্রতি আলফাডাঙ্গার পৌর এলাকার বুড়াইচ মহল্লার স্বামী হারা নিঃসন্তান সীমাহীন অসহায় সালেহা বেগমকে ঘর নির্মাণ কাজের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে শাহ্জালাল মৎস্য অ্যান্ড ডেইরি ফার্মের পক্ষ থেকে এ তরুণ শিল্পপতি তাজমিনউর রহমান তুহিন নগদ পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসায় ভাসছেন।
এছাড়াও যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য বিভিন্ন খেলাধৃলার সামগ্রী,গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নানা ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কর্মকান্ডে আর্থিক সহায়তা, অসহায় মানুষের সার্বিক সহযোগিতা সর্বদা অব্যাহত রেখেছেন তিনি।
তাজমিনউর রহমানের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম বলেন, ‘তাজমিনউর রহমান বর্তমান সময়ে সত্যিকারের একজন মানবতার ফেরিওয়ালা। গ্রামের সকল সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া যায়।’
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম জানান, ‘তাজমিনউর রহমানের মানবিক কর্মকাণ্ড দেখে মুগ্ধ হই। বর্তমান সময়ে যেখানে সবকিছুতেই লোক দেখানো মানবসেবার একটা রীতি চলছে; সেখানে একজন মানুষ নিজেকে আড়ালে রেখে মহৎ কাজ করে যাচ্ছেন। এমনকি তার মুখটাও দেখান না। যার কারণে তার প্রতি মন থেকে ভালোবাসা জন্মেছে।’
জানতে চাইলে তরুণ শিল্পপতি তাজমিনউর রহমান তুহিন বলেন, ‘সমাজের অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তিনি আরও বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন জনগণের সেবক হিসেবে মানুষের সেবার নিয়োজিত থাকতে পারি; সবার কাছে এ দোয়া কামনা করি।’

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি