হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে ১ কেজি গাঁজাসহ মোছাঃ আসমা খাতুন (৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটককৃত আসমা খাতুন জেলার সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের আছির উদ্দিন সেখের মেয়ে ও মোঃ শাহিন সেখের স্ত্রী।
আজ বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি মোঃ রওশন আলী এ প্রেস বিজ্ঞপ্তি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ ওয়াদুদ আলীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে সলঙ্গা থানার হাটিপাড়া পশ্চিমপাড়া গ্রামের মোছাঃ আসমা খাতুনের বসত বাড়ীতে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান