
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাটের বাংলাদেশ রেলওয়ে সরকারি সি.পি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতি লালমনিরহাটের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন।
এ সময় গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজিবুর রহমান, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোহসিনা বেগম মিনা, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা