
এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে হরিবাসর কমিটির আয়োজনে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন হরিবাসর উৎসব আগামীকাল রোববার ২২ জানুয়ারী সন্ধ্যা থেকে শুরু হচ্ছে।
আগত ভক্তদের সকাল, দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প ও শিশুদের জন্য দুধের ব্যবস্থা রয়েছে।

হরিবাসর কমিটির সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান, এবার মহাযজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন রাজশাহী জেলার বাগমারার শ্রীমতি রাধারানী প্রামানিক, নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রেমানন্দ হালদার, বগুড়া জেলার শেরপুরের নিরাঞ্জন সরকার, আদমদীঘির সুজাতা মোহন্ত এবং তালসনের আশিক কুমার সরকার(তপু)।
২৫ জানুয়ারী বুধবার মহাপ্রভুর ভোগআরতি, ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা