
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহেল মিয়া (৪০)। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে তাঁকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার তাঁকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত সোহেল কুলিয়ারচর উপজেলার কিল বন্দ গ্রামের আইনব আলীর ছেলে। কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০০৮ সালে কুলিয়ারচর উপজেলার এক নারীর সঙ্গে সাজাপ্রাপ্ত সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল ওই নারীকে ধর্ষণ করেন। পরে বিয়ে না করে পালিয়ে যান। এর মধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি সন্তানের জন্ম দেন।
ওই বছরের ১৫ মার্চ ওই নারী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ১০ বছর পর ২০১৮ সালে আসামির অনুপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন