
মোহাম্মদ হানিফ: নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল গুলো জব্দ করা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লক্ষ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান