
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে মোবাইল ও বনভোজনের টাকা সংগ্রহের জেড়ে ও হনুমান দেখার কথা বলে সহপাঠীকে কৌশলে ডেকে ১০ বছরের শিশু কে খুন।
গত রবিবার রাত ৩টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাড়ীয়ারপাড় জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত হুরাইরা (১০) পূর্ব সৈয়দপুর গ্রামের মুঞ্জুর রহমান এর ছেলে ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম সোমবার দুপুর ২টার দিকে এবিষয়ে প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ১১টার দিকে নিহতর বড় ভাই রেজওয়ানুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এর প্রেক্ষিতে থানা পুলিশ রাত ৩ টায় উপজেলার সৈয়দপুর এলাকার গাড়ীয়ারপাড়া থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫জন কিশোরকে আটক করা করে।
এব্যাপারে নিহতর ভাই রেজওয়ানুর রহমান বলেন, আমার ছোট ভাই নতুন সাইকেল নিয়ে সকালে স্কুলে যায়। তার পর থেকে বাড়িতে না ফেরার কারণে থানায় জিডি করি।
থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, জিডির প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাতেই মৃত দেহ উদ্ধার করে। হনুমান দেখানোর কথা বলে শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়।
আটককৃতরা মোবাইল কেনার টাকা ও স্বপ্নপুরি বনভোজনে যাওয়ার টাকা সংগ্রহের জন্য এ হত্যাকান্ড সংঘটিত করে। বিক্রয়কৃত সাইকেলটিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা