হোম » সারাদেশ » মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ দিল্লী হয়ে ঢাকায় আসছেন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ দিল্লী হয়ে ঢাকায় আসছেন

আওয়াজ অনলাইন: আজ শনিবার ঢাকায় আসছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি দুই দিনের সফরে ঢাকায় আসছেন বলে জানা গেছে।

তিনি এখন প্রতিবেশি ভারতে অবস্থান করছেন। তিন দিনের ভারত সফর শেষে আজ শনিবার রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে আসবেন।

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন তিনি।

গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকের জন্য আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

মার্কিন এই সহকারি পররাষ্ট্রমন্ত্রী একজন সিনিয়র ও অভিজ্ঞ ব্যক্তি। তিনি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।

তিনি মার্কিন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালে।

 তিনি আজ ঢাকায় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

তার বাংলাদেশ সফর অনেক যুগান্তকারী সফর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বাংলাদেশ সফরকালে দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করবেন বলে জানা গেছে।

এছাড়া অর্থনৈতিক, রাজনৈতিক ব্যাপারেও তিনি কথা বলবেন। তিনি বাংলাদেশ সফরে শ্রম ও মানবাধিকার বিষয়ে জানতে বাংলাদেশি কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে দেখা করবেন বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!