
সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলের বাসাইলে অবৈধ ৩টি বাংলা ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১২জানুয়ারি ) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা কাউলজানি ইউনিয়নের কাউলজানি দক্ষিণ পাড়া ও সুন্না পূর্বপাড়া নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা জানান, উপজেলার কাউলজানি ইউনিয়নে ৩টি ড্রেজার মেশিন সহ প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী