
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাটে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর জয়পুরহাট এর উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা প্রাথমিক শিক্ষা তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব,প্রধান শিক্ষক (অবঃ) আব্দুল হাই মুকুল।
সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন