
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী দম্পতি বিভিন্ন ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে গত কয়েক দিন থেকে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ করছেন।

এরই ধারাবাহিকতায় (১১ জানুয়ারী) গতকাল বুধবার রাতে জয়পুরহাট সদর উপজেলার বম্বুু ইউনিয়নের পল্লী বিদুৎ সহ আশপাশের এলাকায় কয়েক শত কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা, বম্বু ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাজাহান আলী সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক