
চাটখিল প্রতিনিধি: চাটখিল উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাখে পরিচিতি সভা বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বীরত্বগাঁথা প্রকল্পের প্রস্তুতিমূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ৬ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার সভাকক্ষে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মামুনুর রশীদ, মানব সেবা সংঘ ( সিংবাহুড়া) এর সভাপতি মোঃ মনির হোসেন, রিয়াজ খান প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর প্যানেল মেয়র আহসান হাবিব সমির, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যাক্তিবর্গ , সাংবাদিক ও উপজেলার প্রায় ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী