
এস কে মিন্টু,মির্জাগঞ্জ: পটুয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন মির্জাগঞ্জ উপজেলার ৩ নং সাধারণ ওয়ার্ডের সদস্য,উপজেলার চরখালী গ্রামের সম্ভ্রান্ত ভূইয়া পরিবারের সন্তান,উদীয়মান সমাজ সেবক আবদুল্লাহ আল জাবির (সোহেল ভুইঁয়া)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে দ্বিতীয় মাসিক সভায় উপস্থিত সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের সর্বসম্মতিক্রমে আবদুল্লাহ আল জাবির ( সোহেল ভুইঁয়া) জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়।
এছাড়াও গলাচিপা উপজেলার ৬ নং সাধারণ ওয়ার্ডের সদস্য মাঈনুল ইসলাম প্যানেল চেয়ারম্যান-২ ও সংরক্ষিত ২ নং ওয়ার্ড বাউফল-দশমিনা উপজেলার কামরুন নাহার প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়।
নবনির্বাচিত জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবদুল্লাহ আল জাবির ( সোহেল ভুইঁয়া) বলেন, ‘জেলাপরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড মির্জাগঞ্জ উপজেলার সম্মানিত ভোটারগণ আমাকে নির্বাচিত করেছেন বলেই আজ আমি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় এবং জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান,সদস্যবৃন্দ ও মির্জাগঞ্জ উপজেলার সকল ভোটার,সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।’
তিনি আরও বলেন,’আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি,আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি।’ দেশের উন্নয়নে অগ্রযাত্রায় পটুয়াখালী জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার