
মোঃ তারিকুর রহমান: যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে গীর্জা পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার।
যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ২৪.১২.২২ ইং তারিখ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন কেরু পলস চার্চ ও নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহিকেষ্টপুর কেরু ফার্মে খ্রিস্ট জয়ন্তী গির্জা এবং দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা মিশন পাড়া ক্রাইস্ট চার্চ অফ বাংলাদেশ গির্জা পরিদর্শন এবং খ্রিস্টান ধর্মাবলীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এসময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রতিটি গীর্জায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কেক পৌঁছে দেন। বড়দিন উৎসবমুখর পরিবেশে পালনে সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
গীর্জা পরিদর্শনকালে মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), এএইচএম লুৎফুর কবীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা