
এস কে মিন্টু: পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে জাহাঙ্গীর আলম পদোন্নতি পাওয়ায় নিজ এলাকায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
জাহাঙ্গীর আলম ওই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম দেলোয়ার হোসেন ভূঁইয়ার (দেলোয়ার মাস্টার) মেঝ ছেলে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.গোলাম কবির খান বাদশার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল জাবির ( সোহেল ভুইঁয়া), উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মোস্তফা কামাল,মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন,অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মো.আলমগীর হোসাইন প্রমুখ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খান,অন্যান্য শিক্ষকবৃন্দ,শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দসহ জনপ্রতিনিধি,সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী,মহান মুক্তিযুদ্ধে শহীদ,এবং ওই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও দাতাদের রুহের মাগফেরাত কামনা,এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের সকল মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার