
এম এ রাশেদ: বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার বিকালে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের নেতৃত্বে মিছিলে অংশ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সজল ঘোষ ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ আলম পারভেজ।
এসময় বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন এই ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করেন এবং সক্রিয় ভূমিকা পালন করেন। জাতির পিতার এই সংগঠন তাঁর আদর্শকে ধারণ করে সমহীমায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমরা ছাত্রলীগ জাতির পিতার ‘সৈনিক’।
বক্তারা আরও বলেন, গণতন্ত্রের মানসকণ্যা ও বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর দক্ষতা আর বিচক্ষণতায় দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে। যে পাকিস্তানী দোসররা আমাদেরকে রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে ডমিনেট করতো আজ তাঁরাই বাংলাদেশকে রোল মডেল হিসেবে বেছে নিয়েছে। এটা সত্যিই গর্বের। প্রশংসার দাবি রাখে।
বঙ্গবন্ধু কণ্যা খুব বিচক্ষণতার সাথে ছাত্রলীগকে লিড দিয়ে আসছেন। সৎ , যোগ্য, ত্যাগী ও সাহসী ছেলেদেরকেই তিনি ছাত্রলীগের পদ-পদবীতে রেখেছেন।
জেলা ছাত্রলীগের মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে শহরের সাতমাথা এলাকায় সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ রক্সি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান, সহ-সভাপতি সাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, আক্কাস, আসিফ, সাব্বির, রাফিউল, সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত, মিম, দপ্তর সম্পাদক মামুন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা সিহাব, তন্ময়, সিজান, বোরহান আলী, জয়, মনোয়ারুল, সিহাব, আকন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রোকনুজ্জামান, সুইট, সোহাগ, আদনান, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২