
এম, এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সহকারী প্রোগ্রামার মাহফুজ, যুব কর্মকর্তা খাদেমুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল