
মোঃ নাজমুল ইসলাম: শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিেত্ব অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জালাল উদ্দীন রুমি, তপু বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আল হাসান।
এর আগে একটি শোক মিছিল রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মরহুম কামাল উদ্দিন আকনের সমাধিস্থলে মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভা শেষে কামাল উদ্দিন আকনসহ অন্যান্য নেতৃবৃন্দের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা