হোম » সারাদেশ » জামালপুরে ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপন

জামালপুরে ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপন

রবিউল হাসান লায়ন: জামালপুরে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্তদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে ধানুয়া কামালপুর মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
 সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা। এর আগে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের স্বরণে ধানুয়া কামালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!