
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর ) ঠাকুরগাঁও সদর উপজেলা
বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর কালিবাড়ী বাজার, কমল মাছের দোকানকে ৩ হাজার টাকা, ঠাকুরগাঁও রোড বাজার, মোমিনুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার