
রবিউল হাসান লায়ন: কারবালার ময়দানেও নারী ও শিশু হত্যা হয়নি। ১৯৭৫সালে ১৫আগস্ট সেই কালো রাতে নারী, অবুঝ শিশু ও অন্তঃসত্বা মহিলাকেও হত্যা করা হয়েছে। বিশ্বাস ঘাতকতার রক্ত ঝড়েছে। বড় লোকের বাড়িতে বিদেশি কুকুর পালন করেন, সেই বাড়ির গেইটে লেখা থাকে, কুকুর হতে সাবধান। তেমনি বাংলাদেশের মানুষকে বলি তারেক রহমান হইতে সাবধান।
সোমবার (২৮নভেম্বর) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহ্ঙ্গাীর কবির নানক। প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চলনায় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আ.ফ.ম.বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। পরে এ অধিবেশে আগের কমিটি বিলুপ্তি করেন।
দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি, আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীকে সহ-সভাপতি ও বাবু বিজন কুমার চন্দকে সাধারন সম্পাদক করে তিন বছরের জন্য জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান