
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বিকেল ৪ টায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগজানা ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন,পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম,জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শামসুল আরেফিন চৌধুরী আবু,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,জেলা মহিলা দলের নাজমা আক্তার রুপালী,জয়পুরহাট সরকারি কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা । সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে নাজমুল হক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান