
নিজস্ব প্রতিবেদক: মিরপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম রিপন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুব উদ্দিন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর-২০২২) সকাল ১১ টায় এক জরুরি সাধারণ সভার মাধ্যমে ৪৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মোঃ আজিজুল হাকিম, সহ-সভাপতি পদে- শাহজাহান সিরাজ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে আবু তাহের মোঃ শামসুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ইকবাল হোসেন নিপু, প্রচার সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এ সময় সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক মিরপুর প্রেসক্লাবের বিগত কার্য-নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাকিম।

আরও পড়ুন
এসএসপি নির্বাচন ২০২৬: সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মোঃ মিরাজ হোসেন
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত