
মোঃ কবির হোসেন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ : নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা এলাকায় এক গৃহবধূকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকেরবিরুদ্ধে। প্রতিবেশী মফিজ ভূঁইয়া (৪০) নামের ওই যুবকের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলেভুক্তভোগী গৃহবধুর মা বাদী হয়ে একই এলাকার আজিজ ভূঁইয়ার ছেলে মফিজ ভূঁইয়াকে আসামি করে সোনারগাঁও থানায়একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রাম গোবিন্দেরগাঁও গ্রামে এঘটনা ঘটে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধুর স্বামী আলী আহমেদ টিটু প্রতিদিন কাজের উদ্দেশ্য বাহিরেচলে যায়। সে সুযোগে যুবক মফিজ ভূঁইয়া গত ১৫ দিন ধরে গৃহবধকে কু প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি সাধনকরার জন্য সুযোগ খুঁজতে থাকে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে মফিজ। এসময় গৃহবধূকে একা পেয়ে মুখ চেপে ধর্ষণের উদ্দেশ্য শরীরের কাপড় ধরিয়া টানা হ্যাচড়া করে ছিড়ে ফেলে শরীরের বিভিন্ন স্থানেস্পর্শকাতর হাত দেয় ও ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায় গৃহবধুর ডাক চিৎকার দিলে আশে পাশে লোকজন ছুটে এলে মফিজপালিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলপাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ