
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: দুদকের দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার সকালে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ দুদকের দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক ফজলে খোদা মো: নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইউনিয়ন পরিষদের টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪,৫,৬নং ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আদালত সুত্রে জানা যায়, এল জি এস পি ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে অভিযোগ প্রমানীত হওয়ায় শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম ও সাবেক সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
এই মামলায় আজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ। জামিন শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সুলতান মাহমুদ এর আগেও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানের তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পর পর দুবার তিনি চেয়ারম্যান।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত