
আওয়াজ অনলাইনঃ আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংক ও আদালতের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, গত ২৪ আগস্ট থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে সকাল আটটা থেকে কাজ শুরু হয়। চলে বেলা তিনটা পর্যন্ত। ওইসময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওই সিদ্ধান্তের ফলে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়েছে, জানতে চাইলে সচিব বলেন, বিষয়টি বিশ্লেষণ করে দেখা হয়নি। তবে এটা বিদ্যুৎ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী