হোম » সারাদেশ » মির্জাগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

মির্জাগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু,এই শ্লোগান সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলায় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার মোসা.তানিয়া ফেরদৌসের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল কবির,মির্জাগঞ্জের শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ ড.মো.আবদুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!