
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সার্বিক দিক-নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) হারুন-অর-রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দর্শনা থানাধীন রামনগর পাকা রাস্তার পার্শ্বে জনৈক মো: মনিরুল ইসলাম এর মাসরুম ফার্মের সামনে থেকে ২৬.১০.২০২২ খ্রিঃ সময় ০৮:৩০ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ৭২ (বাহাত্তর) বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটরসাইকেল আসামী ১. মোরশেদুল ইসলাম(২২), পিতা- মো: মোস্লেম উদ্দিন, মাতা- মিসেস শ্রাবন্তী বেগম, সাং- কালীগঞ্জ নিমতলা পানের হাটের পার্শ্বে, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ এর হেফাজত থেকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার