
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: পিস্তল ও গুলি রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এআদেশ দেন। দন্ডপ্রাপ্ত রেজাউল করিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।
স্পেশাল ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা চলাকালে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন আদালত। স্বাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানীত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান