
রায়হান আলীঃ রোববার রাতে সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যবৃন্দ উল্লাপাড়া উপজেলা হাটিকুমরুল ফুড ভিলেজের সামনে অভিযান চালিয়ে ৪৭ হাজার জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন, ফরিদপুর উপজেলার বোয়ালমারি উপজেলার চালিনগর গ্রামের ওসমান মোল্লার ছেলে তাওহিদুল ইসলাম ফয়সাল। জব্দ করা টাকার মধ্যে ছিল ১থশ টাকার ৪৭০ টি জাল নোট।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, জাল টাকার উক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পাখি দিয়ে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সালের বিরুদ্ধে সলংগা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন