
চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে অভিযান চালিয়ে ৬ মামলার আসামী ইয়াবাসহ কারবারী গ্রেফতার করা হয়েছে।
চাটখিল থানা-পুলিশের খিলপাড়া (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম নোয়াখালী জেলার চাটখিলে (১৫ অক্টোবর) শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ মামলার আসামীকে ৮১ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী দেওয়ান লিটন( চাঁন মিয়া) ৩৭ উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে। এসআই কামরুজ্জামান জানান, চাঁন মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী, মাদক, শ্লীলতাহানি সহ ৬ টি মামলা রয়েছে। মাদক আইনে চাঁন মিয়ার বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।
চাটখিল থানা ওসি তদন্ত আবু জাপর বিষয়টি নিশ্চিত করেন। রোববার সকালে আসামী চাঁন মিয়াকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা