
দাগনভূঞা প্রতিনিধি: ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ কামাল উদ্দিন, বিটিভি জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন ও রির্পোর্টাস ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন