
রাউজ আলীঃ পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ২৭ সেপ্টেম্বর সুজানগর থানাধীন উদয়পুর গ্রামস্থ জনৈক মোঃ মিঠু প্রাং এর বসত বাড়িতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্যে,উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু