
রবিউল হাসান লায়ন: বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিগপাইত ইউনিয়ন পরিষদের সামনে ১৪নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসিনুজ্জানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী’র সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। উদ্বোধকের বক্তব্য রাখেন ও সম্মেলন উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, অধ্যাপক আব্দুল হামিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এম এ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মন্জুর রাফি আকন্দ প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান পূর্বের কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিতীয় অধিবেশন বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ১৪নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে ৫জন এবং সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীতার নাম ঘোষণা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান