হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

সিরাজগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা। আটক রাজীব চন্দ্র ঘোষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেবাবুনি গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিড়িয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসে বিপুল পরিমান মাদক যাচ্ছে। গোপন সংবাদে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা-দিনাজপুরগামী যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন  জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!