হোম » সারাদেশ » দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার|| গ্রেফতার ০১ জন  

দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার|| গ্রেফতার ০১ জন  

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানায় কর্মরত এস আই স্বপন কুমার সরকার,  এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান সংগীয় ফোর্সসহ ১৯.০৯.২০২২ তারিখ রাত ২১.২০ ঘটিকার সময় দর্শনা থানাধীন ইসলাম বাজারস্থ  সুমন বেপারী, পিতা- মো: সিরাজুল ইসলাম, সাং- কলেজ পাড়া, থানা দর্শনা, জেলা- চুয়াডাংগা এর ফলের দোকানের মধ্যে তার বসার জন্য রাখা প্লাষ্টিকের চেয়ারের নীচ থেকে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট   উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!