
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জীবননগর থানার বিভিন্ন এলাকা হইতে ০৪টি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেন ১। মোঃ মানিক মিয়া ওরফে সুমন, পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-নারায়নপুর (পুকুরপাড়া) ২। মোছাঃ জোসনা খাতুন (৪০), পিতা-মৃত ফজলু মন্ডল, স্বামী-আশরাফুল হক, সাং-আন্দুলবাড়ীয়া (নতুন হার্দা), ৩। মোঃ ইস্রাফিল, পিতা-আঃ গফুর, সাং-আন্দুলবাড়ীয়া, ৪। মোঃ আঃ কাদের (৪২), পিতা-মোঃ বিশারত আলী, সাং-হাবিবপুর (ঈদগাহপাড়া) , সর্বথানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা এবং নিয়মিত মামলার আসামী ৫। মোঃ আকাশ (২৩), পিতা-মোঃ করিম, সাং-কাটাপোল উত্তরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদেরকে গ্রেফতার পূর্বক ১৫/০৯/২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে বলে জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২